ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

৩২ রানে অল আউট লায়ন-স্টার্করা

ads

শেফিল্ড শিল্ড টুর্নামেন্টে বিব্রতকর এক রেকর্ডের সাক্ষী হলো মিচেল স্টার্ক, নাথান লায়নদের দল নিউ সাউথ ওয়েলস। তাসমানিয়ার বিপক্ষে তারা অল আউট মাত্র ৩২ রানে। যা প্রথম শ্রেণির ক্রিকেটে তাদের সর্বনিম্ন দলীয় রান।


সব মিলিয়ে অস্ট্রেলিয়ার প্রথম শ্রেণির ক্রিকেটে এটি চতুর্থ সর্বনিম্ন। এর আগে সাউথ অস্ট্রেলিয়া ২৭ ও ২৯ এবং ভিক্টোরিয়া ৩১ রানে অল আউট হয়েছিল। তিনটি রেকর্ডই নিউ সাউথ ওয়েলসের বিপক্ষে। এবার তারাই অল আউট ৩২ রানে।


হোবার্টে তাসমানিয়ার করা ৩৩৩ রানের জবাব দিতে নেমে ৩২ রানে গুটিয়ে যায় তারা। দলের হয়ে উইকেট রক্ষক ব্যাটসম্যান পেটার নেভিল মাত্র ১০ রান করেন। বাকিরা কেউ দুই অঙ্ক ছুঁতে পারেনি। চার ব্যাটসম্যান খুলতে পারেননি রানের খাতা।


১৯.৩ ওভারের ইনিংসে মাত্র তিন বোলার বোলিং করেছেন। ১০ ওভার বোলিং করা জ্যাকসন বার্ড একাই নিয়েছেন ৭ উইকেট। স্পেলের অর্ধেক ওভার মেডেন নিয়েছেন তিনি। ১টি করে উইকেট নেন পিটার সিডল ও স্যাম রেইনবার্ড।


ফলো অনে না পাঠিয়ে তাসমানিয়া দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ১৯১ রানে গুটিয়ে যায়। নিউ সাউথ ওয়েলস ৪৯৩ রানের বিশাল লক্ষ্য পেয়ে ১৯৪ রানের বেশি করতে পারেনি। ২৯৮ রানে ম্যাচ জিতে নেয় তাসমানিয়া।

ads
ads
ads

Our Facebook Page